নিউজ প্রবাসী ডেক্স :

অমর একুশে বইমেলা-র এবারের আসরে ১৭ দিনে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বিক্রির হিসাব অনুযায়ী আনুমানিক ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
রোববার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমি-র মহাপরিচালক মোহাম্মদ আজম।
মেলায় মোট ৫৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭০টি ছিল প্রকাশনা সংস্থা এবং ১৪টি ছিল মিডিয়া ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বিক্রির গড় হিসাব ধরে আয়োজকরা মোট বিক্রি প্রায় ১৭ কোটি টাকা বলে ধারণা করছেন।
মেলা পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে মেলার তথ্যকেন্দ্রে জমা হয়েছে ১ হাজার ৭৭১টি নতুন বই। তবে সব প্রকাশিত বই তথ্যকেন্দ্রে জমা না হওয়ায় প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ সময়ের মধ্যে বাংলা একাডেমি নিজস্ব স্টলে প্রায় ১৭ লাখ টাকার বই বিক্রি করেছে।
এবারের বইমেলার প্রতিপাদ্য ছিল “বহুমাত্রিক বাংলাদেশ”। জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে নির্ধারিত সময়ের পরিবর্তে ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হয়ে মোট ১৮ দিন স্থায়ী হয়।
গত বছর মাসব্যাপী আয়োজিত বইমেলায় আনুমানিক ৪০ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সেই তুলনায় এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও সময়—দুটিই কিছুটা কম ছিল।
মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাসেম ফজলুল হক এবং প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আয়োজকরা বলেন, বইমেলা কেবল বই কেনাবেচার স্থান নয়; এটি দেশের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণের মিলনমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts