নিউজ প্রবাসী ডেক্স :
নোয়াখালী জেলায় চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। বুধবার রাতে চৌমুহনী-মাইজদী সড়কের মাইজদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু (২৮) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, সুগন্ধা পরিবহনের একটি বাসে কাজ করার সময় অসাবধানতাবশত সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।