নিউজ প্রবাসী ডেক্স :

NASA-এর আর্টেমিস-২ মিশনের চার নভোচারী সফলভাবে চাঁদ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন। দীর্ঘ ১০ দিনের এই রোমাঞ্চকর অভিযানের পর তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।
গত ১ এপ্রিল যাত্রা শুরু করা এই মিশনে অংশ নেন Reid Wiseman, Christina Koch, Victor Glover এবং কানাডার Jeremy Hansen। চাঁদের দূরবর্তী অংশে অবস্থানকালে তারা পৃথিবী থেকে সর্বোচ্চ প্রায় ২ লাখ ৫২ হাজার মাইল দূরত্বে পৌঁছান, যা পূর্বের Apollo 13 mission-এর রেকর্ড অতিক্রম করেছে।
পৃথিবীতে ফেরার সময় মহাকাশযানটি বায়ুমণ্ডলে প্রবেশের জটিল ধাপ অতিক্রম করে নিরাপদে অবতরণ করে। এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয় এবং নভোচারীদের দ্রুত নিরাপদে জাহাজে তোলা হয়।
পরবর্তীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে টেক্সাসের জনসন স্পেস সেন্টারে নেওয়া হবে। বিজ্ঞানীরা বলছেন, এই সফল মিশন ভবিষ্যতে মানুষের চাঁদে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনাকে আরও একধাপ এগিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts