

নিজস্ব প্রতিবেদক :
তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) নয়ন হোটেলের কনফারেন্স রুমে সকাল ১০টা ও বিকাল ৩টায় পৃথক দুই পর্বে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, সিভিল সোসাইটি ও কমিউনিটি লিডাররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন রিইবের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্কুলের সাবেক শিক্ষক তপন কুমার সিংহ, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস সূচী,একই ব্যক্তির সভাপতি কে দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ইমরান খান, নারী উদ্যোক্তা মোনোয়ারা বেগম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসুম বিল্লাহ এবং ব্যবসায়ী আশিষ কুন্ডু।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। তারা আরও বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার চর্চার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন গবেষণা সহকারী মিনা বিশ্বাস ও পলাশ পাল।
শেষে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।