নিউজ প্রবাসীদের ডেক্স: নবব পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সরকারি কর্মচারীরা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত কর্মচারীরা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসলেও সরকারি কর্মচারীদের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। তারা বলেন, “আগে পে-স্কেল, পরে নির্বাচন”—এই দাবি আজ সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা অভিযোগ করেন, গত ৫ ডিসেম্বর সারাদেশে লক্ষাধিক সরকারি কর্মচারীর অংশগ্রহণে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের আশ্বাস দেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। ২১ জানুয়ারি কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরও অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠন করে সময়ক্ষেপণ করছেন বলেও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts