নিউজ প্রবাসী ডেক্স :

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা-এ এক কৃষককে শ্বাসরোধ করে হত্যার মামলায় নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে নাটোর জেলা আদালত-এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর।
দণ্ডপ্রাপ্তরা হলেন—আসাদুল ইসলাম (৩৫), রশিদ প্রামানিক (৪২), আরিফা খাতুন (৩০) এবং জিহাদ আলী (৩৪)। আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও তিন বছর কারাভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৫ জুন কৃষক মোবারক হোসেন মাঠে পাটক্ষেতে গরু চরাতে গিয়ে নিখোঁজ হন। পরে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা পাটক্ষেতের আইলে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালতে উপস্থাপিত অভিযোগপত্রে বলা হয়, পরকীয়াজনিত বিরোধের জেরে অভিযুক্তরা মোবারক হোসেনকে পাটক্ষেতে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মামলায় সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts