নিউজ প্রবাসী ডেক্স :

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তরুণ পেসার নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়ে।
তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুটা মোটামুটি ভালো হলেও নাহিদ রানার প্রথম স্পেলেই বদলে যায় ম্যাচের চিত্র। তার গতিময় ও বাউন্সি বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা।
নাহিদ রানা নিজের প্রথম পাঁচ ওভারের মধ্যেই পাঁচটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দারুণ বোলিং করেন। ফলে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে ঝড়ো ব্যাটিং করেন তানজিদ হাসান। তার অপরাজিত ৬৭ রানের ইনিংসে ভর করে মাত্র ১৫.১ ওভারেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।
নাহিদ রানা ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের সেরা বোলিং পারফরম্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts