নিউজ প্রবাসী ডেক্স :

স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাসের পর জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে একাধিক ‘গণবিরোধী’ বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। এ অবস্থায় তারা প্রতিবাদস্বরূপ অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিল পাসের পুরো প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর হঠাৎ ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী সদস্যরা পুনরায় অধিবেশনে অংশ নেবেন।
সংসদে এদিন পাস হওয়া কয়েকটি বিল নিয়ে বিরোধী দলের আপত্তি ছিল। তারা অভিযোগ করেন, পর্যাপ্ত আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে আইন পাস করা হয়েছে এবং তাদের বক্তব্য দেওয়ার সুযোগও সীমিত ছিল।
এর আগে সংসদের বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে বেশিরভাগই বিল আকারে পাসের সুপারিশ করে। তবে সময় বণ্টন ও বিতর্কের সুযোগ নিয়ে বিরোধীদের অসন্তোষ থেকেই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts