নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।
সোমবার সকালে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিবের বরাতে জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সরকারি সূত্র জানায়, বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts