নিউজ প্রবাসী ডেক্স :
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে দোকান, মার্কেট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের সংগঠন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনের নেতারা জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবা সংশ্লিষ্ট দোকান এবং কাঁচাবাজার।
সংগঠনের সাধারণ সম্পাদক জানান, এতে ঠিক কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হবে তার নির্দিষ্ট হিসাব এখনো করা হয়নি। তবে অতীতে করোনাকালে একই নিয়ম চালু থাকায় ব্যবসায়ীরা এতে অভ্যস্ত এবং নতুন করে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়।
তিনি আরও বলেন, এটি সরকারের নির্দেশনা নয়, বরং ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ থেকেই নেওয়া একটি সিদ্ধান্ত।