
নিউজ প্রবাসী ডেক্স :
নির্বাচন কমিশন আগামী ১৪ মে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা নতুন ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
এর আগে ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়ায় কোনো ভুল থাকলে তা সংশোধন বা স্থানান্তরের জন্য আবেদন করা যাবে ৩ মে পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তি করা হবে ৬ মে’র মধ্যে।
উল্লেখ্য, সাম্প্রতিক আইন সংশোধনের ফলে এবার নির্ধারিত সময়ের বাইরে সুবিধাজনক সময়ে ভোটার তালিকা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।