নিজস্ব প্রতিবেদক :

যশোর শহরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
শহরের কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল পৌনে ৮টায় এবং শেষ জামাত পৌনে ৯টায় নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক মো. ইকরামুল ইসলাম শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পুলিশ লাইনস জামে মসজিদ, কারবালা জামে মসজিদ, চাঁচড়া ডালমিল জামে মসজিদ, ওয়াপদা কলোনি জামে মসজিদ, আশ্রম রোডের বায়তুল মামুর জামে মসজিদ, রেল রোড আল মসজিদুল আকসা, শংকরপুর গোলপাতা জামে মসজিদ, সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ও মাইকপট্টির বায়তুস সালাম জামে মসজিদ।
এছাড়া আমিনিয়া আলিয়া মাদরাসা জামে মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। উপশহর কেন্দ্রীয় ঈদগাহেও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
শহরবাসীকে নির্ধারিত সময় অনুযায়ী জামাতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts