

নিজস্ব প্রতিবেদক :
যশোর সদরের ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি ড. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল হক, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হারুন অর রশিদ, বিএনপি নেতা আবু দাউদ হায়দার এবং অভিভাবক অলিয়ার রহমান।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও গৌরবগাঁথা তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলেই জাতি এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।