নিউজ প্রবাসী ডেক্স :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪ বাস্তবায়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির কার্যক্রম আরও কার্যকর করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রবিধানমালা–২০২৪ সঠিকভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক। সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামো আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষা ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় কার্যকর নীতিমালা বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts