
নিউজ প্রবাসী ডেক্স :
জুলাই আন্দোলনের সময় সংঘটিত আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে তাকে জামিন প্রদান করেন।
এর আগে ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আজিমপুর এলাকায় হামলার ঘটনায় এই মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রীসহ একাধিক ব্যক্তির নামও রয়েছে।
গ্রেপ্তারের পর আইনজীবীরা তার জামিন আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ রিমান্ডের আবেদন করলেও আদালত শেষ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।