নিউজ প্রবাসী ডেক্স :

ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কণ্ঠশিল্পী Asha Bhosle-এর জীবনাবসান হয়েছে। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্র ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, ফুসফুসে সংক্রমণ নিয়ে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
Asha Bhosle ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী Lata Mangeshkar-এর ছোট বোন। দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় হিন্দি গান উপহার দিয়েছেন, যা ভারতীয় চলচ্চিত্র ও সংগীতজগতে স্থায়ী ছাপ রেখে গেছে।
তার মৃত্যুতে ভারতসহ পুরো উপমহাদেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts