নিউজ প্রবাসী ডেক্স :

দীর্ঘ সময়ের বিতর্ক ও আইনি জটিলতা পেরিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করলেন কোহিনূর মিয়া। চাকরিতে পুনর্বহালের এক মাসের মধ্যেই তাকে অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়, তার এই পদোন্নতি ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। ফলে গত প্রায় এক যুগের বকেয়া বেতন-ভাতাও তিনি পাওয়ার অধিকারী হবেন।
এর আগে ২০০৯ সালে তৎকালীন সরকারের আমলে তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই আদেশ বাতিল হলে চলতি বছরের ৯ মার্চ তিনি পুনরায় সরকারি চাকরিতে ফিরেন, সব সুযোগ-সুবিধাসহ।
দীর্ঘ ক্যারিয়ারে কোহিনূর মিয়া ঢাকা ও ময়মনসিংহে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ ঢাকা মহানগর পুলিশ-এর উপ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালে একটি জোড়া খুনের মামলায় তাকে আসামি করা হলেও পরবর্তীতে আদালত থেকে তিনি খালাস পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts