নিউজ প্রবাসী ডেক্স :

খুলনা জেলার রূপসা উপজেলায় মাত্র ৪০০ টাকার পাওনাকে কেন্দ্র করে এক চা দোকানিকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) স্থানীয়ভাবে একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার আবুল খায়ের লস্করের কাছে ৪০০ টাকা পাওনা ছিল দ্বীন মোহাম্মদের। টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আবুল খায়ের ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts