নিজস্ব প্রতিবেদক :

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব Easter Sunday আজ (রবিবার) দেশব্যাপী উদযাপিত হচ্ছে। যিশু খ্রিস্টের পুনরুত্থানের এই পুণ্যদিনকে ঘিরে যশোর জেলাজুড়ে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।
উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা, সমবেত সংগীত এবং প্রীতিভোজ।
শহরের নীলগঞ্জ, সিভিল কোর্ট মোড় এলাকার গির্জাসহ ঝিকরগাছা ও অভয়নগরের বিভিন্ন চার্চে সাজসজ্জার কাজ শেষ হয়েছে। খ্রিস্টান পরিবারগুলোও নিজেদের ঘরবাড়ি পরিষ্কার ও আলোকসজ্জায় সজ্জিত করেছেন উৎসবকে ঘিরে।
স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা জানান, প্রার্থনার মধ্য দিয়ে দিনের সূচনা হবে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হবে। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে মিলিত হয়ে প্রীতিভোজে অংশ নেবেন সবাই।
গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা আশা করছেন, যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts