
নিউজ প্রবাসী ডেক্স :
জাতিসংঘ–এ ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাইদ ইরাভানি বলেছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই ইরান এ অঞ্চলে শত্রু বাহিনীর ঘাঁটি ও স্থাপনাগুলোকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে দেখছে। “আগ্রাসন সম্পূর্ণ ও দ্ব্যর্থহীনভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইরান কোনো দ্বিধা ছাড়াই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে,” যোগ করেন তিনি।
ইরাভানি আরও দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে টেনে আনতে সফল হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত নতুন মাত্রা পেয়েছে।
সূত্র: আল জাজিরা