নিউজ প্রবাসী ডেক্স :

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরানের ওপর বড় ধরনের সামরিক আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র।
বুধবার ওয়াশিংটন ডিসি থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, গত ৩২ দিনের সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এবং তারা ‘দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য বিজয়ের’ পথে রয়েছে।
ট্রাম্প বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের সামরিক লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে যাব। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর অত্যন্ত কঠিন আঘাত হানা হবে।”
তিনি আরও দাবি করেন, এই অভিযানের ফলে ইরান আর যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো নিরাপত্তা হুমকি হিসেবে থাকবে না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts