নিউজ প্রবাসী ডেক্স :

আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে পাকিস্তানের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোররাতে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে কেঁপে ওঠে কাবুল। স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার পর থেকে জেট বিমানের শব্দ ও দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এর আগে সীমান্তে সংঘর্ষে নিজেদের দুই সেনা নিহত হওয়ার কথা জানায় পাকিস্তান। ইসলামাবাদের দাবি, আফগান তালেবানের অভিযানের জবাব হিসেবেই তারা সামরিক পদক্ষেপ নিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষায় তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। একই সুরে কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি বলেন, “শান্তিকে দুর্বলতা ভাবলে কঠোর জবাব দেওয়া হবে।”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক মাধ্যমে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণার ইঙ্গিত দেন। অন্যদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তারা পাল্টা অভিযানে একাধিক পাকিস্তানি সামরিক পোস্ট দখল করেছে।
দুই পক্ষই ভারী ক্ষয়ক্ষতির দাবি করলেও স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করা যায়নি। এর আগে গত অক্টোবরে সংঘর্ষের পর একটি নাজুক যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবারও উত্তেজনা বাড়তে থাকে।
২৫৭৪ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি সীমান্ত ঘিরে নতুন করে এই সামরিক উত্তেজনা দুই দেশের সম্পর্ককে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে বিশ্লেষকদের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts