নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর প্রভাবে বজ্রসহ বৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানী ও আশপাশের এলাকায় হঠাৎ বৃষ্টিপাতে কিছুটা স্বস্তি ফিরেছে গরমে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এমনকি শিলাবৃষ্টিও হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস অনুযায়ী, রোববার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও মাঝেমধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি ও ফেনী তে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের সময়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে, যদিও তাপমাত্রার বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts