নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রাম এর ফটিকছড়ি উপজেলা এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেকজনকে।
রোববার হেয়াকো বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাশেদুল ইসলাম (২৫)। তিনি ওই প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। উদ্ধার হওয়া অপর যুবক মো. আরমান (২৫), যিনি রাশেদুলের চাচাত ভাই।
পুলিশ জানায়, রাতে ওই কক্ষে দুজন একসঙ্গে অবস্থান করছিলেন। সকালে কর্মচারীরা কক্ষটি ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা কেটে ভেতরে প্রবেশ করা হলে রাশেদুলকে মৃত এবং আরমানকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পরে আরমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ভুজপুর থানার ওসি জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, রাশেদুল একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ এখনো পায়নি পুলিশ।
ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts