
নিজস্ব প্রতিবেদক :
যশোর শহরের চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ করতে গিয়ে ইসমাইল হোসেন নয়ন (৩০) নামে এক যুবক দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোররাতে দুই চোর ঘরে ঢুকে মালামাল লুট করার সময় তিনি বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার পেটের বাম পাশে আঘাত লেগেছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় স্থিতিশীল আছেন।