নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া বৃহৎ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রকল্পের প্রায় ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, ফলে আগের তুলনায় জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে প্রকল্প শেষ হওয়ার পর খাল ও স্লুইস গেইটসহ অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ব্যবস্থাপনার দায়িত্ব পাবে চট্টগ্রাম সিটি করপোরেশন, কিন্তু প্রয়োজনীয় বাজেট ও জনবলের ঘাটতি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা সম্পূর্ণভাবে নিরসনে নগরীর অবশিষ্ট খালগুলো পুনরুদ্ধার, নতুন ড্রেন নির্মাণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা জরুরি।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, খাল সংস্কারের পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত নগর হিসেবে গড়ে তোলার আশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts