নিউজ প্রবাসী ডেক্স :

ঝিনাইদহের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হলেও কালীগঞ্জ উপজেলায় ঘটে এক বিস্ময়কর ঘটনা। সোমবার সকালে উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের একটি মাঠ থেকে প্রায় এক মণ ওজনের বিশালাকার শিলাখণ্ড পাওয়ার দাবি করেছেন এক কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হলেও কালীগঞ্জের কয়েকটি এলাকায় তুলনামূলক বড় আকারের শিলা পড়তে দেখা যায়।
পরদিন সকালে পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক কৃষ্ণচন্দ্র অধিকারী তার জমি দেখতে গিয়ে চোখে পড়েন অস্বাভাবিক বড় একটি শিলাখণ্ড। তিনি জানান, একা সেটি তুলতে না পেরে পরে ভেঙে একটি অংশ বাজারে নিয়ে আসেন। তার দাবি, পুরো শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণের কাছাকাছি।
এ খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় জমায় উৎসুক মানুষ। অনেকেই এমন শিলা জীবনে দেখেননি বলে জানান। স্থানীয়দের মতে, সাধারণত ছোট বা মাঝারি শিলা দেখা গেলেও এত বড় শিলাখণ্ড পড়ার ঘটনা এ অঞ্চলে নজিরবিহীন।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts