নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানী ঢাকাতে মশার উপদ্রব আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার সংখ্যা ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। পরিস্থিতি এমন যে, এক ঘণ্টায় গড়ে ৮৫০টি মশা মানুষের শরীরে কামড়াতে আসে—যা বিশ্বস্বাস্থ্য মানদণ্ড অনুযায়ী চরম ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞদের তথ্যমতে, রাজধানীতে মশার প্রায় ৯০ শতাংশই কিউলেক্স প্রজাতির। শীতের মেয়াদ কমে যাওয়া, দ্রুত তাপমাত্রা বৃদ্ধি, নর্দমা ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং সিটি করপোরেশনে কার্যকর জনপ্রতিনিধির অভাব—এই চারটি কারণেই এবার মশার প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে।
গবেষণায় লার্ভা পরীক্ষায় দেখা যায়, জানুয়ারিতে যেখানে গড়ে ৮৫০টি লার্ভা পাওয়া গিয়েছিল, ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,২৫০টিতে। প্রাপ্তবয়স্ক মশা গণনায়ও একই চিত্র—মাত্র এক মাসের ব্যবধানে সংখ্যা লাফিয়ে বেড়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মার্চ মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দ্রুত সমন্বিত ব্যবস্থা না নিলে মশাবাহিত রোগের ঝুঁকি বাড়বে এবং নগরবাসীর স্বাভাবিক জীবন আরও বিপর্যস্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts