নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশে দায়িত্ব পালনের অধ্যায় শেষ করে এবার ইউরোপে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়ন-এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হওয়ায় ব্রাসেলসে এ পদটি বিশেষ গুরুত্ব বহন করছে।
এর আগে প্রণয় ভার্মা ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া হংকং, বেইজিং, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবনের শুরুতে বেসরকারি খাতেও কাজ করেছেন। যন্ত্রকৌশলে স্নাতক হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশে তার দায়িত্বকাল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে তার নতুন দায়িত্ব কীভাবে ভূমিকা রাখে, সেদিকে নজর থাকবে কূটনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts