নিউজ প্রবাসী ডেক্স :

ত্রয়োদশ সংসদ নির্বাচন-পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বগুড়া-৬ আসনটি শূন্য হয় তারেক রহমান নির্বাচিত হওয়ার পর আসন ছেড়ে দেওয়ায়। অন্যদিকে, শেরপুর-৩ আসনের ভোট পূর্বে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকায় এখন নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দুই আসনেই তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, যার মধ্যে পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী রয়েছে। পাশাপাশি নির্বাহী ও বিচারিক হাকিমদেরও দায়িত্বে রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে গড়ে ১৮ থেকে ২০ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন।
এদিকে শেরপুর-৩ আসনে পূর্বে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হওয়ায় সেখানে আর গণভোটের প্রয়োজন হচ্ছে না।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts