নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনি অঙ্গীকার ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির ইশতেহার ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, নির্বাচনে জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঘোষিত ইশতেহারে মোট ১০ দফার আওতায় ২৬টি বিষয়ে দেশের শাসনব্যবস্থা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নসংক্রান্ত প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে ইশতেহারের মূল ভাবনা ও লক্ষ্য তুলে ধরা হয়।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কূটনৈতিক মহলসহ জামায়াতের পেশাজীবী সমর্থকদের মধ্যে শিক্ষক, আইনজীবী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা জানান, এবারের ইশতেহারের মাধ্যমে তারা ভোটারদের সামনে একটি বিকল্প রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts