নিউজ প্রবাসী ডেক্স :

নোয়াখালী সদর উপজেলা এলাকায় একটি ফাঁকা বাড়ি থেকে ১১ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের একটি বাড়ির আঙিনায় আম গাছের ডাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাত ওই বাড়ির বাসিন্দা মো. বেলালের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটির বাবা-মা দুজনই কর্মস্থলে ছিলেন। প্রতিদিনের মতো সে ছোট ভাইকে নিয়ে বাড়িতে ছিল। বিকেলে ভাই বাইরে চলে গেলে জান্নাত একাই বাড়িতে অবস্থান করছিল।
সন্ধ্যার দিকে মা বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনায় আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts