নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর উদ্যোগে খুলনার উপকূলীয় অঞ্চল উন্নয়নে ব্যাপক কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে পাইকগাছা উপজেলা-র লতা ও দেলুটি ইউনিয়নে ১৬টি রাস্তা সংস্কার এবং পুকুর খননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় বর্তমানে ৫টি কাঁচা (মাটির) রাস্তা ও ১১টি ইটের রাস্তার উন্নয়ন কাজ চলছে। এসব কাজ শেষ হলে স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৯ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কাজের মান সন্তোষজনক বলে মন্তব্য করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পুকুর খনন ও পিসিএফ (PCF) কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পরিদর্শনে রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে উপকূলীয় এলাকার মানুষের দৈনন্দিন চলাচল সহজ হবে। পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত ত্রাণ বিতরণ ও জরুরি সেবায় বড় ধরনের সহায়তা পাওয়া যাবে। কৃষি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts