নিউজ প্রবাসী ডেক্স :

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় এক শিশুছাত্রীকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার পরিচালককে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার জামিলাতুন নেছা আদর্শ মহিলা হাফিজিয়া মাদরাসার ১০ বছর বয়সী এক আবাসিক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ঈদের ছুটিতে মেয়েকে নিতে গিয়ে তার মা প্রথম ঘটনাটি জানতে পারেন।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিশুটির ওপর নির্যাতন চালানো হয়েছে। পরে তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন এবং অভ্যন্তরীণ জখমের আলামত পাওয়া গেছে, যা নির্যাতনের ইঙ্গিত বহন করে। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় মাদরাসার পরিচালক সাইদুল রহমানকে আটক করেছে পুলিশ। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করলেও ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts