নিউজ প্রবাসী ডেক্স :

পহেলা বৈশাখ উদযাপনে ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শোভাযাত্রার নাম নিয়ে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শব্দ ব্যবহারের যে বিতর্ক তৈরি হয়েছে, তা অপ্রয়োজনীয়। বিভাজনের পরিবর্তে ঐক্যকে গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, এখন থেকে প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে এই শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণও থাকবে, যা বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্যের বার্তা বহন করবে।
তিনি আশ্বস্ত করেন, নাম পরিবর্তনের কারণে UNESCO-এর স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts