প্রেস বিজ্ঞপ্তি ::


ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন কমিটি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিএনএফ এর অর্থায়নে মাগুরা জেলাব্যাপী ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি মেধাবৃত্তি পরীক্ষা নিয়ে ৭০ জন দরিদ্র, মেধাবী, প্রতিবন্ধী ও অসুস্থ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। মাগুরা সদর দক্ষিনের আমুড়িয়া বাজারে ফাউন্ডেশন অফিস প্রেমিসেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুস সাত্তার। আলোচক হিসেবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেরুন্নাহার, মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলফাজউদ্দিন, ভীশন ড্রাগস লিমিটেড এর চেয়ারম্যান ডা. সৌমেন্দ্রনাথ সিকদার , শিক্ষা অফিসার বিশ্বাস ওয়াহিদুজ্জামান, শিক্ষক পলাশ হোসেন, ক্রীড়া ধারাভাষ্যকার সম্ভুনাথ মিত্র এবং শচীন্দ্রনাথ বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্যে নিলাদ্রী মজুমদার ও আবু হুরায়রা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) এর মহতি পৃষ্ঠপোষকতার জন্য ছাত্রছাত্রীদের পক্ষ হতে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন ক্ের। উল্লেখ্য শিক্ষার্থীদের মেধা সনদ ও শিক্ষা উপকরন দিয়েও উৎসাহিত করা হয়। ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডা. সৌমেন্দ্রনাথ সিকদার বলেন এছাড়াও আমরা ৩০ টি শিক্ষা প্রতষ্ঠানে ধূমপান, মাদক, সড়ক সচেতনতা, মোবাইল ফোনের বাহুল্য ব্যবহার এবং বাল্য বিবাহের বিরুদ্ধে আলোচনা সভা কররো। পরিশেষে এ বৃত্তির শেষ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে প্র;দান করা হবে মর্মে সভাপতি উল্লেখ করেন

Add Your Heading Text Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts