
প্রবাসী নিউজ ডেক্স :
যশোর জেনারেল হাসপাতালে সম্প্রতি উঁচু বিতর্ক সৃষ্টি করা একটি ব্যানার সরানো হয়েছে। ব্যানারে ‘দাঁড়িপাল্লা’ লোগো ব্যবহার করা হয়েছিল, যা সাধারণ রোগী ও দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের কারণ হয়।
জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ কয়েকজন চিকিৎসকের পরামর্শে বিভিন্ন ওয়ার্ড, করিডোর ও জরুরি বিভাগে বাংলাদেশ সরকারের লোগোর পাশে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করে আইন সচেতনার ব্যানার টানানো হয়েছিল। নির্বাচনি আবহে রাজনৈতিক দলের প্রতীকের মতো এই ব্যবহার স্থানীয়দের মধ্যে আশ্চর্য ও আপত্তির সৃষ্টি করে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত জানান, এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়, বরং ‘অসাবধানতাবশত ভুল’ হয়েছিল। তিনি বলেন, “জরুরি বিভাগের ইনচার্জ ব্যানারে ছবি ব্যবহার করে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন, যা পরে সংশোধন করা হয়েছে। এ ধরনের সংবেদনশীল চিহ্ন ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সেবিকাকে সতর্ক করা হয়েছে।”