
নিউজ প্রবাসী ডেক্স :
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানর একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, তারা ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আঘাত হেনেছে, যা ইরানের পারমাণবিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
তবে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি এবং প্রাণহানির ঘটনাও ঘটেনি।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের হামলার জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে। দেশটির সামরিক বাহিনীও জানিয়েছে, চলমান সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে ইতোমধ্যে উত্তেজনাপূর্ণ মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এবং কূটনৈতিক প্রচেষ্টাও বাধাগ্রস্ত হতে পারে।