নিউজ প্রবাসী ডেক্স :

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক পরিবর্তনের পর দীর্ঘদিন আড়ালে ছিলেন সাবেক এই স্পিকার। অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে জাতীয় সংসদে প্রবেশ করেন শিরীন শারমিন চৌধুরী। পরবর্তীতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন এবং টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts