নিউজ প্রবাসী ডেক্স :

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ১৮ ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার পর অবশেষে তা স্বাভাবিক হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে কয়েকটি বগি লাইনের পাশে উল্টে পড়ে এবং একটি পাশের ডোবায় গিয়ে পড়ে। এতে পুরো রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সংস্কার কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার বিকেলে রেল চলাচল পুনরায় চালু হয়।
এদিকে দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়দের ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শৃঙ্খলা বজায় রাখে। বিজিবি সদস্যরা উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বগিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ছিল, যার একটি অংশ অপচয় বা লুট হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন, অনেকেই টিকিট ফেরত দিয়ে ফিরে যেতে বাধ্য হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts