নিউজ প্রবাসী ডেক্স :

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় আরব উপসাগরে ব্যাপক জাহাজজট সৃষ্টি হয়েছে। ইরানের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক নৌযান এখন সেখানে আটকা রয়েছে, যার মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার।
যুদ্ধ পরিস্থিতির জেরে এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে ১২০টি নৌযান চলাচল করত, বর্তমানে তা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দুই দিনে মাত্র ছয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে।
ইরানের অনুমতি নিয়ে কিছু জাহাজ বিকল্পভাবে উপকূল ঘেঁষে চলাচলের সুযোগ পেলেও তা অত্যন্ত সীমিত। অনেক ক্ষেত্রে জাহাজ মালিকদের বিপুল অর্থ—প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত—ফি দিতে হচ্ছে বলে জানা গেছে।
এদিকে সৌদি আরব, কাতারসহ বড় জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর সরবরাহ কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে বিশ্ববাজারে তেল-গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বিভিন্ন দেশ দ্রুত এই সংকট নিরসনের আহ্বান জানালেও এখনো কার্যকর কোনো সমাধান দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts