নিউজ প্রবাসী ডেক্স :

যশোর জেলায় শিশুদের হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চালু হয়।
সকাল ৯টায় সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের টিকা প্রদান করে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ খান মাসুম বিল্লাহ, পুলিশ সুপার মোঃ রাজীব হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ দিলদার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে বেলা ১১টায় যশোর পৌরসভায় দ্বিতীয় টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে। সদর উপজেলায় প্রায় ৯১ হাজার এবং পৌর এলাকায় প্রায় ৪০ হাজার শিশু এ কর্মসূচির আওতায় আসবে।
হামপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। নোয়াপাড়া ইউনিয়নের ছয়টি কেন্দ্র এবং পৌরসভার একটি কেন্দ্রে প্রথম দিনে টিকা দেওয়া হয়।
টিকা কেন্দ্রগুলোতে শিশু ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফলভাবে এগিয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts