নিজস্ব প্রতিবেদক :

যশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি এস্কেন্দার অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ঘোষিত রায়ে এস্কেন্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর শার্শার নাভারণ শহীদ মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস্কেন্দারের কাছ থেকে প্রায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাজা ঘোষণার পর অবশেষে আসামি নিজেই আদালতে আত্মসমর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts