
নিজস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন জেলার প্রশাসনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার এ নিয়োগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে যশোর জেলা পরিষদ-এর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন-কে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের আশা, নতুন প্রশাসকদের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
যেসব জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, টাঙ্গাইল, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজার।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব প্রশাসক স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি ও জেলা পরিষদের প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্ব পালন করবেন