নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নড়াইল সফরে আসছেন। তার আগমনকে ঘিরে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় নড়াইল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীরের নড়াইল সফরকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে সংগঠনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার এবং জেলা জামায়াত নেতা ড. আব্দুস সোবহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts