নিউজ প্রবাসী ডেক্স :

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য Nurul Islam। একই সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায়।
হুইপ হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন—হবিগঞ্জ-৩ এর জি কে গউছ, খুলনা-৩ এর রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ, নাটোর-২ এর এম রুহুল কুদ্দুস তালুকদার, দিনাজপুর-৪ এর আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ এর আশরাফ উদ্দিন।
দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূরুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সংসদীয় কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান।
চিফ হুইপ জাতীয় সংসদে সরকারি দলের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেন। তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট নিশ্চিত করা।
পদমর্যাদার দিক থেকে চিফ হুইপ পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন এবং হুইপরা প্রতিমন্ত্রীর সমমর্যাদা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts