নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীর উত্তরা এলাকায় একটি শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার দুই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি দেওয়া দুইজন হলেন চাঁদনি জামান (ইভা) ও শামীমা আক্তার সুমা (নুসরাত নওশিন সুমা)।
মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানা-র এসআই মো. সুমন মিয়া তাদের আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন করেন। এর আগে মঙ্গলবার রাতে জমজম টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঘটনার সূত্রপাত হয় রিকশা পার্কিং নিয়ে তর্ক-বিতর্ককে কেন্দ্র করে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে রিকশাচালকের বিরোধ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গুজব ছড়িয়ে পড়লে রিকশাচালক ও স্থানীয়দের অংশগ্রহণে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
রোববার রাতে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্য আহত হওয়ার অভিযোগে অজ্ঞাতনামা প্রায় ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts