নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীর উত্তরা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। ছিনতাইকারীর হঠাৎ টানে রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
বৃহস্পতিবার সকালে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মুক্তা আক্তার (২১) বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে রাজধানীর দক্ষিণখানে বসবাস করতেন। ঈদের কেনাকাটার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার থেকে তার ব্যাগ টান দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে একের পর এক তিনটি হাসপাতালে নেওয়া হয়। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর তুরাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts