নিউজ প্রবাসী ডেক্স :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সাবেক ফুটবলারদের অংশগ্রহণে লাল দল ও সবুজ দলের মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভিআইপি লাউঞ্জে বসে খেলা উপভোগ করেন। এ সময় গ্যালারি থেকে দর্শকরা করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান, জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।
খেলা শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে সরকার নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনা রয়েছে এবং দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts