নিউজ প্রবাসী ডেক্স :

দেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির পরিসংখ্যান নিয়ে সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে পড়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, “এভাবে ১০ বছর আগে বলতে পেরেছিলেন?”
রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক সেমিনারে তিনি জানান, জিডিপি বৃদ্ধির সঙ্গে রাজস্ব, বিনিয়োগ ও কর্মসংস্থানের সমন্বয় না থাকায় প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে তথ্যের সীমাবদ্ধতা ও বিভিন্ন সংস্থার ডেটার ওপর নির্ভরতার কথাও তুলে ধরেন তিনি।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ‘গালগল্প নয়, বাস্তব তথ্য’ তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts